RG KAR

আরজি কর কাণ্ডে সাসপেন্ড তিন আইপিএস

রাজ্য

কর্তব্যে গাফিলতির অভিযোগে আরজি কর কাণ্ডে আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। 
উল্লেখ্য ২০২৪ এর আগস্ট মাসে আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয় রাজ্য। তৎকালিন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ বার বার সামনে এসেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তদন্তকে প্রভাবিত করার। সেই সময় বামপন্থী নেতৃত্বের পক্ষ থেকে বার বার দাবি করা হয়েছিল কেন ঘটনাস্থলে একসাথে একাধিক ব্যাক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিল। 

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ইন্দিরা মুখার্জি। সেই সময় তিনি যেই তথ্য দিয়েছিলেন তাতে একাধিক অসঙ্গতি দেখা যায়। 
সেই সময় নির্যাতীতার পরিবারের পক্ষ থেকে বার বার দাবি করা হয়েছে দেহের ওপরে থাকা চাদর বার বার বদল করা হয়েছে। ১৪ আগস্ট রাতে দুষ্কৃতিরা ঢুকে যখন হাসপাতালে ভাঙচুড় করে সেই ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। আরজি করের ঘটনার প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তদের। 
বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় এসেই আরজি কর ঘটনার ফাইল খুলেছে ঠিক, কিন্তু ২০২৪ সালে তৎকালিন তৃণমূল সরকারের তদন্তের ওপর ভরসা রেখেছিল আরএসএস। প্রকাশ্যে সেই কথা আরএসএস বলেছিল।

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছে যে ধর্ষণ ও খুনের ঘটনার যেই তদন্ত চলছে তাতে সরকার হস্তক্ষেপ করবে না, কারণ তার সিবিআইয়ের হাতে। তিনি জানিয়েছেন কলকাতা পুলিশের বিরুদ্ধে যেই যেই অভিযোগ উঠেছে সেই অভিযোগ গুলোর তদন্ত করবে সরকার। সেই সময় কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করার, ভুল পথে তদন্ত পরিচালিত করার অভিযোগ ওঠে।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন তৎকালিন কোন মুখ্যমন্ত্রী বা কোন মন্ত্রী তাদের কোন নির্দেশ দিয়েছিল কি না তাও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাদেরও তদন্তের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।  

Comments :0

Login to leave a comment