কর্নাটকের ম্যাঙ্গালুরুতে ঝড়বৃষ্টির দাপটে ভয়াবহ ধস নেমে দুই শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে শহরের কঙ্কনদী থানার পেছনে নাগোরিতে ভূমিধসের ঘটনায় একটি বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ছয়জনের মধ্যে তিনজনকে উদ্ধার করা হলেও বাকি তিনজনের মৃত্যু হয়। আবাসিক এলাকায় পাহাড় থেকে ধস নামার ফলে বেশ কয়েকটি বাড়ি মাটির নীচে চাপা পড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ। কয়েক ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালিয়ে তিন জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম অনামিকা চৌরাসিয়া(৭), তনু(৩) এবং শান্তা(৩৫)। অলকা(১৪), অনুশা(১১) এবং বালকৃষ্ণ (৪৮)-কে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর আহত ও নিহতেরা বিহারের বাসিন্দা। গত ২০ বছর ধরে কঙ্কনদী থানার পেছনের কঙ্কনদী গ্রামে বসবাস করছিলেন।
ভোর সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে। ধসে প্রায় চারটি বাড়ির দেয়াল ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশ দমকল বাহিনী এবং এনডিআরএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে মোট ছয়জন আটকা পড়েছিলেন।
Mangalore House Collapse
ম্যাঙ্গালুরুতে বাড়ি ধসে দুই শিশু-সহ মৃত ৩
×
Comments :0