শুক্রবার গভীর রাতে গাজিয়াবাদের রাজনগর এলাকার একটি নির্মাণাধীন মল থেকে ৭ বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়। মেঝেতে রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্নও ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। এই ঘটনার পর গাজিয়াবাদ পুলিশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
জানা গেছে, শিশুটি সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ থাকায় তার পরিবার তাকে খুঁজছিল। পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শিশুটি সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ ছিল এবং তার পরিবার থানায় নিখোঁজ রিপোর্ট দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। রাত ১টা নাগাদ রাজনগরে একটি নির্মাণাধীন মলে শিশুটির মৃতদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার সাথে সাথেই নন্দগ্রাম পুলিশ এবং ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। রক্তাক্ত দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, শিশুর পরিবার নির্মাণাধীন একটি মলে শ্রমিক হিসেবে কাজ করত। মল চত্বরের ভেতরে একটি ঝুপড়িতে থাকত। শিশুটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং তার বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল। ভবননের বেসমেন্ট থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সন্দেহ শিশুটিকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। শিশুর মামার অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে। তিনি শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল এবং সেই রাতেই তার দেহ পাওয়া যায়। তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন, তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছিল।’’ এই ঘটনার পর জনরোষে প্রহরীকেও মারধর করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিবারের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে গাজিয়াবাদ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, খুন এবং শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনসহ বেশ কয়েকটি গুরুতর ধারায় এফআইআর দায়ের করেছে। পুলিশের প্রাথমকি অনুমান, মেয়েটিকে প্রথমে দলবেঁধে ধর্ষণ করা হয় পরে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়। বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করার পর পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে যুক্ত একজন প্রাপ্তবয়স্ক ও একজন অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে। ফরেনসিক এবং ডগ স্কোয়াড দলকেও তদন্তে যুক্ত করা হয়েছে। তারা শীঘ্রই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।
Ghaziabad
গাজিয়াবাদ নাবালিকাকে ধর্ষণ করে খুন, এক নাবালক সহ গ্রেপ্তার ২
×
Comments :0