আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগে বাপ্পা গুছাইত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকার বোয়ালিয়ায়।
শুক্রবার,৯ অক্টোবর, যুবকের কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার একটিতে দেখা যাচ্ছে 'টিএমসি' লেখা উত্তরীয় পরা এই বাপ্পা গুছাইত।
এই ছবি প্রকাশে মনে করা হচ্ছে যে অভিযুক্তকে তৃণমূল কর্মী বলেই দাবি করছে পুলিশ প্রশাসন। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর রাতারাতি গুচ্ছ গুচ্ছ তৃণমূলকে বিজেপি-তে যোগ দিতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে অনুমান, ধৃত যুবকও তাদের একজন।
গত বৃহস্পতিবার ৮ অক্টোবর, ভোরে এক ব্যক্তিকে মুখ গামছা রেখে সিপিআই(এম)'র এই প্রাক্তন সাংসদ বিকাশ ভট্টাচার্যের বাড়িতে বোতল ছুঁড়তে দেখা যায়।্ সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে ব্যক্তি যে বাইকে এসেছিল সেটির নম্বর প্লেট ঢাকা রয়েছে।
Bikash Bhattacharya
বিকাশ ভট্টাচার্যের বাড়িতে বোতল ছো্ঁড়ায় ধৃত যুবক
×
Comments :0