মঙ্গলবার রাতে বিহারের বৈশালী জেলার রাঘোপুর থানা এলাকার রামপুর শ্যামচাঁদ গ্রামে নৌকাডুবির ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে নৌকাটি প্রায় ২০ জনকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। তীব্র স্রোতে ভারসাম্য হারিয়ে নৌকাটি নদীর মাঝখানে উল্টে যায় এর ফলে নৌকায় থাকা সকলেই গভীর জলে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন। খবর পেয়ে রাঘোপুর পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসে এসডিআরএফ দল।
শেষ পাওয়া খবরে জানা গেছে, নৌকা ডুবির ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও কিশোর বলে জানা গেছে।
নদীতে তলিয়ে যাওয়া অন্যদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেহগুলো উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Boat Capsize in Bihar
বিহারে নৌকা ডুবে মৃত অন্তত ১১
ফাইল ছবি
×
Comments :0