Md Salim

যত দমন হবে, আন্দোলন তত বাড়বে: সেলিম (দেখুন ভিডিও)

রাজ্য

আন্দোলন যত দমানোর চেষ্টা করবে ততই মানুষ সমবেত হবে। দিল্লিতে আন্দোলনে পুলিশ নির্যাতন প্রসঙ্গে এ কথাই বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাষ্ট্রযন্ত্র কে কাজে লাগিয়ে বিজেপি আন্দোলন দমানোর চেষ্টা করছে। 

সেলিম বলেছেন, “দিল্লি পুলিশ যখন বলেছিল যন্তর মন্তরে বিক্ষোভ করতে দেবে না। ছাত্র-ছাত্রীরা সমস্ত জায়গায় আন্দোলনে নেমেছে। আন্দোলন চারিদিকে ছড়িয়েছে। এই সরকার আন্দোলন সংগ্রামকে মোকাবিলা করতে পারে না। এরা ধর্মের নাম করে লক্ষ লক্ষ লোককে জড়ো করতে পারে।” তিনি বলেছেন, জ্ঞানেশ কুমার উপলক্ষ্য মাত্র। তাঁকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থে। আরএসএস-বিজেপি এবং মোদী-অমিত শাহ যা বলেছেন তিনি তাই করেছেন। 

Comments :0

Login to leave a comment