MDR on UPI Transactions

ইউপিআই লেনদেনে মাশুল চালু দীপাবলির পরে

জাতীয়

২ হাজার টাকার উপর ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মাশুল ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার। ১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু এই সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটল কেন্দ্র। উপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা মার্চেন্ট ফি চাপানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া। ১৫ অক্টোবরের বদলে দীপাবলির পর কার্যকর করা হবে বলে মঙ্গলবার জানায় ইউপিআই নিয়ন্ত্রণকারী সংস্থা এনপিসিআই। 
গত মাসে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া’র জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, ১৫ অক্টোবর থেকে ব্যক্তি থেকে মার্চেন্ট (ব্যক্তি থেকে ব্যক্তি) পর্যায়ে ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের উপর ০.৪ শতাংশ এমডিআর চার্জ করার কথা ছিল।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া মঙ্গলবার ঘোষণা করেছে যে, ব্যক্তি-থেকে-ব্যবসায়ী ইউপিআই পেমেন্টের ওপর প্রস্তাবিত মার্চেন্ট ডিসকাউন্ট রেট দীপাবলির পরে কার্যকর করা হবে। এনপিসিআই জানিয়েছে, ‘‘ইউপিআই এবং পরিষেবা বিষয়ক স্টিয়ারিং কমিটি এদিন সিদ্ধান্ত নিয়েছে যে, উৎসবের মরসুমের কথা মাথায় রেখে, নির্দিষ্ট কিছু ব্যক্তি-থেকে-ব্যবসায়ী (সমস্ত পার্সন-টু-পার্সন (ব্যক্তি থেকে ব্যক্তি) লেনদেন ) ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট দীপাবলির পরে এমন একটি তারিখে চালু করা হবে যা পরবর্তীতে আলাদাভাবে জানানো হবে।’’
২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে মাসুল সম্পর্কে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)-র বিজ্ঞাপনে ফলাও আশ্বাস, সমস্ত পার্সন-টু-পার্সন (ব্যক্তি থেকে ব্যক্তি) লেনদেন বিনামূল্যেই থাকবে, ৯৬ শতাংশ পার্সন-টু-মার্চেন্ট (ব্যক্তি থেকে ব্যবসায়ী) লেনদেন বিনামূল্যে হবে। ২০০০ টাকা পর্যন্ত লেনদেন, জরুরি ও সরকারি পরিষেবার ক্ষেত্রে এবং সমস্ত ‘রু-পে’ ডেবিট কার্ড লেনদেন বিনামূল্যেই থাকবে। ২০০০ টাকার বেশি নির্বাচিত কিছু ‘মার্চেন্ট পেমেন্ট’ (ব্যবসায়িক লেনদেন)-র ক্ষেত্রে ৫ টাকা ফ্ল্যাট ‘মার্চেন্ট ডিস্কাউন্ট রেট’ (এমডিআর) ধার্য করা হবে।
কেন্দ্র সরকারের দাবি, ইউপিআই’এ যে চার্জ বসানো হয়েছে তা একেবারেই নগণ্য। সাধারণ মানুষের মধ্যে তার আঁচ পড়বে না। যদি মাশুল গুনতেই হয়, তাও বিক্রেতাদের ওপর দিয়ে যাবে ক্রেতাদের কোনও ক্ষতি হবে না।

Comments :0

Login to leave a comment