শারদ উৎসব উপলক্ষে কলকাতায় ‘পরিচ্ছন্নতা অভিযান’ চালাবে কলকাতা কর্পোরেশন। সেই বিষয়ে কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টার পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল 'মায়ের করবো স্বচ্ছতা সে স্বাগত'। যেন হিন্দিতে কোনও লেখা তুলে বসিয়ে দেওয়া!
এমন বিকৃত বাংলা দেখার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় উঠে।
পরে সেই পোস্ট ডিলিট করে নতুন করে পোস্ট করা হয় কর্পোরেশনের ফেসবুক পেজে। এখানে লেখা হয়, ‘স্বচ্ছতার সঙ্গে মা'কে স্বাগত জানাই‘।
কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কটাক্ষ করে ফেসবুকে লিখেছেন, ‘বাংলা ভাষার গঙ্গা প্রাপ্তি‘। ‘গণশক্তি ডিজিটাল’-কে তিনি বলেছেন, "এটা কোনও বাংলা ভাষাই নয়। যা হয়েছে বাংলা ভাষার ক্ষেত্রে তা অত্যন্ত লজ্জার।"
kmc
বিকৃত বাংলা কর্পোরেশনের পোস্টারে, সমালোচনার ঝড়ে ডিলিট পোস্ট
×
Comments :0