মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ হবে নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গণনা ৯ অক্টোবর। উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই কেন্দ্রেই। শুধু পশ্চিমবঙ্গেই নয়, মঙ্গলবার তামিলনাড়ুর দুটি এবং পুদুচেরির একটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। আসামের একটি লোকসভা কেন্দ্রেও উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে। অর্থাৎ মোট পাঁচটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে মঙ্গলবার। কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট সব ভোটকেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করা হবে। ভোটার পরিচয়ের ক্ষেত্রে ভোটার কার্ড প্রধান নথি হলেও আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স-সহ নির্দিষ্ট কয়েকটি বিকল্প পরিচয়পত্রও গ্রহণযোগ্য হবে। বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু অধিকারী। পরবর্তী সময় তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। অন্যদিকে রেজিনগর এবং ভরতপুর থেকে জয়ী হন হুমায়ুন কবীর। তাদের ছেড়ে দেওয়া আসনেই উপনির্বাচন হচ্ছে। কমিশন সূত্রে খবর দুই কেন্দ্রে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে রাজ্য পুলিশও। বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন রাখা হবে। এদিন নির্দেশিকা জারি করে নন্দীগ্রাম থানার আইসি বদলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আইসি পদে অজয়কুমার মিশ্রকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল দেবাশিস সরকারকে। তিনি পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইনস্পেক্টর ইন-চার্জ ছিলেন।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৫ জন। পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৯৫৫, মহিলা ভোটারের সংখ্যা ১লক্ষ ২৭ হাজর ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১। ভোটগ্রহণ হবে ৩২৩টি বুথে। ৭৯টি বুথকে অতিস্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে থাকবে রাজ্য পুলিশও।
রেজিনগরে মোট ভোটার আড়াই ২ লক্ষের বেশি। মোট ২৮২টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্গে থাকবে রাজ্য পুলিশও।
রেজিনগর উপ-নির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সাইদ। আগেই লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন রেজিনগরের মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী।
West Bengal By Elections
নন্দীগ্রাম, রেজিনগরে উপনির্বাচন কাল, ভোট আরও ৩ বিধানসভা, ১ লোকসভায়
×
Comments :0