Raniganj CPI-M

অবাধ-শান্তিপূর্ণ ভোটের দাবিতে রানিগঞ্জে বিক্ষোভ সিপিআই(এম)’র

জেলা

রানিগঞ্জের বল্লভপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ সিপিআই(এম)’র।

অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। রানিগঞ্জে পুলিশের কাছে এই দাবি তুলেছে সিপিআই(এম)। 
এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ সহ সুষ্ঠ ও শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সোমবার সোচ্চার হল সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি। লাল ঝাণ্ডা নিয়ে সিপিআই(এম) কর্মীরা মিছিল করে এসে বিক্ষোভ দেখান সন্ধ্যায় রানিগঞ্জ থানার বল্লভপুর পুলিশ ফাঁড়িতে।
সাত দফা দাবি নিয়ে পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সিপিআই(এম) নেতা সুপ্রিয় রায়, হেমন্ত প্রভারক, মলয় মণ্ডল, শাশ্বতী মিত্র সহ নেতৃবৃন্দ আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান। তাঁরা বলেন, সামনেই বিধানসভা নির্বাচন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। 
সিপিআই(এম) বলেছে, বামপন্থী আন্দোলনকে দমন করার কাজ করছে তৃণমূলের দলদাস পুলিশ। অন্যদিকে তৃণমূলের মদতপুষ্ট সমাজবিরোধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। 
এদিন সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেন, পুলিশের ভয় দেখিয়ে বাম আন্দোলনকে দমানো যাবে না। সমস্ত সমাজবিরোধীদের গ্রেপ্তার করতে হবে। পশ্চিমবঙ্গে মহিলা মূখ্যমন্ত্রী'র রাজত্বে কোনও মহিলার নিরাপত্তা নেই। সারা বল্লভপুর সংলগ্ন এলাকায় মদ, জুয়ার রমরমা চলছে। বল্লভপুর, এগারা সহ দামোদরের পাড় এলাকা থেকে অবাধে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। গরিব পরিবারের ছেলেদের অপরাধের যুক্ত করছে। পুলিশ  নীরব রয়েছে। নদীর জলস্তর কমছে। জলসঙ্কট তৈরি হচ্ছে।

Comments :0

Login to leave a comment