আক্রান্ত ছাত্রনেতাকেই বন্দি করেছিল পুলিশ। তাঁর মুক্তির দাবিতে হয়েছে মিছিল। সোমবার, ৫ অক্টোবর, জামিন হয়েছে ধৃত ছাত্রনেতা আকাশ করের।
গত শনিবার বারাকপুর মহকুমা আদালতে আকাশ করকে পেশ করা হলে তাঁর দু’দিনের জেল হেপাজত হয়। সোমবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম মণিকা চ্যাটার্জি এক হাজার টাকার ব্যক্তিগত আমানতে তাঁকে জামিন দেন। আগামী বছরের ৩ মার্চ এই মামলার শুনানি হবে। শনিবারই কলকাতায় শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট আকাশ করের মুক্তির দাবিতে মিছিল করে এসএফআই রাজ্য কমিটি।
গত ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিবসে বিরাটির বণিক মোড়ে অসভ্য হামলা চালানো হয়। আরএসএস-বিজেপি’র অনুগত দুষ্কৃতী বাহিনীর হাত থেকে মহিলা এবং ছাত্রীরা রেহাই পাননি। জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। আক্রান্ত হন এসএফআই নেতৃবৃন্দ। পরে তাঁদেরই গ্রেপ্তার করে পুলিশ।
এদিন জেল থেকে বেরনোর পর আকাশ বলেন, ভয় পেয়ে ঘরে ঢুকে যাচ্ছি না কেউ। গোটা দেশে গণতন্ত্র, ভোটাধিকারের দাবিতে যে লড়াই চলছে তা সর্বত্র জারি থাকবে।
জেল থেকে বেরনোর সময় আকাশ করকে লাল আবির, ফুলের মালা পরিয়ে জেল চত্বর থেকে নিয়ে আসা হয়। তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের পাশাপাশি জেলার ছাত্র নেতৃবৃন্দ ছিলেন। মহকুমা আদালত থেকে মিছিল করে এসএএন ব্যানার্জি রোড ধরে বারাকপুর স্টেশন পর্যন্ত মিছিল হয়।
ছাত্র-যুব আন্দোলনের প্রাক্তন নেতৃবৃন্দ এবং সিপিআই(এম) নেতৃত্ব এদিন আকাশের সঙ্গে থেকেছেন। বাবুল কর, সত্যসেবী কর, সায়নদীপ মিত্র, গার্গী চ্যাটার্জি, আত্রেয়ী গুহ, ঝন্টু মজুমদার, দেবশঙ্কর রায়চৌধুরী, রাজীব বিশ্বাস, সোমা চক্রবর্তী, রুনু ব্যানার্জি, ডাঃ দীপ্ত জিৎ দাস প্রমুখ ছিলেন। বারাকপুর এরিয়া কমিটির অফিসে আসেন পলাশ দাশ, দীপ্সিতা ধর এবং দেবাঞ্জন দে
SFI Leader Akash Kar gets Bail
গান্ধী জয়ন্তীতে আক্রান্ত এসএফআই নেতা আকাশ করের জামিন
জামিনের রায় ঘোষণার পর আকাশকে নিয়ে মিছিল। ছবি: অভিজিৎ বসু
×
Comments :0