পড়ানোর নামে নাবালিকা ছাত্রীকে অশালীন স্পর্শ, বারবার গোপনাঙ্গে হাত! কাঠগড়ায় এক গৃহশিক্ষক। ঘটনাস্থল নদিয়ার পলাশীর জানকীনগরে। বিষয়টা জানাজানি হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আরিজ শেখ। জানকীনগর দক্ষিণপাড়ার বাসিন্দা। পেশায় একজন গৃহশিক্ষক।
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, কিছুদিন ধরেই এলাকার এক ১২ বছরের নাবালিকাকে পড়াচ্ছিলেন আরিজ শেখ। অভিযোগ, পড়ানোর সুযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে তিনি নাবালিকাকে স্পর্শ করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। স্বাভাবিকভাবেই খুদে প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেনি। পরবর্তীকালে ওই শিক্ষক নাবালিকার গোপনাঙ্গে হাত দেন। বিষয়টি কাউকে জানালে মারধর এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, গত ২ অক্টোবর ফের একই কাজ করেন অভিযুক্ত। ঘটনার পর প্রায় বাকরুদ্ধ এবং আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। ৪ অক্টোবর বিকেলে সে বিষয়টি মাকে জানায়। এরপরেই পরিবারের তরফে মিরাবাজার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রবিবার রাতেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার পরিবারের দাবি, কঠোর শাস্তি দিতে হবে ধৃতকে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে জোর গলায় বলেছিলেন ‘জিরো টলারেন্স’। তিনি ‘ধর্ষণ’ শব্দটাই বাংলা থেকে তুলে দেবেন বলে ভোটের আগে হুঙ্কার দিয়েছিলেন। তিনি আইনের শাসনের বদলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতোই এনকাউন্টারের পথে হাঁটার কথা ঘোষণা করেছিলেন।
তার পরেও রাজ্যে নারী নির্যাতন , ধর্ষণের ঘটনা কমেনি। বরং আরও বেড়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলির বেশিরভাগই যে ধর্ষণের ঘটনার তালিকায় প্রথম সারিতে উঠে আসছে তা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যানগুলিতেই স্পষ্ট। তথ্য বলছে, ভারতে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলকে ধরলে ২০২৩ সালের হিসেবেই প্রায় সাড়ে ৪ লক্ষ মামলা গোটা দেশে নথিভুক্ত। আর গত সাড়ে ৪ মাসেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে ধর্ষণের ঘটনা বাড়তে বাড়তে একশো ছুঁতে চলেছে, তাতে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তারপর খবরের শিরোনামে এসেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আদিবাসী নাবালিকা ধর্ষণ, বাঁকুড়ার রানিবাঁধ থেকে ঝাড়গ্রামের জামবনিতে স্কুল পড়ুয়া ধর্ষণের ঘটনা। যৌন হেনস্তার ঘটনা ঘটেছে কোচবিহারের এক স্কুল ছাত্রীর উপর। মোমারিতে এক নাবালিকার শ্লীলতাহানি ও যৌন হেনস্তার ঘটনা। ফাঁসিদেওয়া ব্লকের চটেরহাট বাজার এলাকায় ১৩ বছরের এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ। গত ২৫ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে পটাশপুর ২ ব্লক এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চার অভিযুক্তের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ রাজ্যে বিজেপি সরকারের গত সাড়ে ৪ মাসে শাসনেই আইন শৃঙ্খলা তলানিতে চলে গিয়েছে বলে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। রবিবার রাতে পলাশীতে নাবালিকার শ্লীলতাহানি অভিযোগে গৃহশিক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Palashi Molestation
পলাশীতে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার গৃহশিক্ষক
×
Comments :0