হরিয়ানার গুরুগ্রামের সুশান্ত লোক এ-ব্লকে পুলিশ ও গ্যাংস্টারদের মধ্যে সংঘর্ষ হয় বৃহস্পতিবার রাতে। সংঘর্ষে চারজন গ্যাংস্টার নিহত হয়। তিনজন পুলিশ সদস্যের গুলি লেগেছে। পুলিশ তাদের কাছ থেকে পাঁচটি স্বয়ংক্রিয় অস্ত্রও উদ্ধার করে। সংঘর্ষে নিহত চার অপরাধীই হরিয়ানার কুখ্যাত দীপক নন্দাল গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। দীপক নন্দাল বর্তমানে বিদেশে থাকেন। তার শুটারদের মাধ্যমে হরিয়ানায় অপরাধমূলক কার্যকলাপ চালায়। পুলিশ সূত্রে খবর সংঘর্ষে প্রায় ৬০ রাউন্ড গুলি চালানো হয়, এতে দীপক নন্দালের গ্যাংয়ের চার শুটার নিহত হয়। একজন অপরাধী আহত হয় এবং একজন এএসআই সহ তিনজন পুলিশ আধিকারিকা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত চার অপরাধী ব্যবসায়ী বিশাল বেরির কাছ থেকে কয়েক কোটি টাকা আদায় করতে এসেছিল। বিশাল বেরি গুরুগ্রামের সুশান্ত লোক এ-ব্লকে থাকেন এবং তিনি একজন ব্যবসায়ী। পুলিশের তরফে দাবি করা হয়েছে, অপরাধীরা যে স্করপিও গাড়িতে এসেছিল তার নম্বর প্লেটে কালো টেপ লাগানো ছিল। নিহতদের মধ্যে তিনজন রোহতক জেলার একজন ফতেহাবাদের বাসিন্দা ছিল। আহত শিবম নুহ জেলার কোটা বিসার গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে কালো এসইউভি এবং বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে। তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে নিহতদের নাম দীপা ওরফে সন্দীপ, আরিয়ান নীতিন, আরেকজনের নাম অঙ্কিত।
পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দীপক নন্দাল গ্যাংয়ের পাঁচজন দুষ্কৃতী বিশাল বেরিকে তাঁর বাড়িতে অপহরণ করে রেখেছিল। ঘটনার সময় বেরি একাই ছিলেন। রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। দুষ্কৃতীদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা পুলিশের ওপর গুলি চালায়। এরপর উভয়পক্ষের গোলাগুলিতে চারজন দুষ্কৃতীর মৃত্যু হয়। একজন আহত হয়। বিশাল বেরিকে নিরাপদে উদ্ধার করা হয়।
Gurugram Encounter
গুরুগ্রামে পুলিশের সঙ্গে গুলির লড়াই, নিহত চার গ্যাংস্টার
×
Comments :0