Maldah Left Student Organisations Rally

মালদহে শপথ মিছিল বামপন্থী ছাত্রদের

জেলা

মালদহে বামপন্থী ছাত্র সংগঠনগুলির মিছিল।

শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের উপর পরিকল্পিত পুলিশী‌ অত্যাচারের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মালদহ শহরে মিছিল করল বামপন্থী ছাত্র সংগঠনগুলি। 
মিছিলে দাবি উঠেছে যে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে হবে। শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে হবে। বাতিল করতে হবে এনটিএ, জাতীয় শিক্ষানীতি। 
শহরের নেতাজী মোড় থেকে এই মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিন নেতাজী মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রথবাড়িতে শেষ হয় এবং দুই জায়গায় সভা হয় এস এস আই নেতা কৌশিক মৈত্রের সভাপতিত্বে। সভাগুলিতে ভাষণ দেন কৌশিক মৈত্র সহ  ডিওয়াইএফআই নেতা অরূপ পোদ্দার, বিশ্বজিৎ মিশ্র, আশাদীপ ঘোষ, ভবতোষ মন্ডল, আফতাব, এস এস আই নেতা অর্ঘ বসাক, ডিএসও নেতা মৌমিতা দাস প্রমুখ বামপন্থী ছাত্র যুব নেতৃত্ব। 
ছাত্র নেতৃবৃন্দ বলেন, দেশে ও রাজ্যে যে ধর্মান্ধ মৌলবাদী সরকার দেশ ও রাজ্য পরিচালনা করছে তারা পরিকল্পিতভাবে বামপন্থীদের উপর আক্রমণ নামিয়ে এনেছে। দিল্লি ও কলকাতা সহ বিভিন্ন রাজ্যে ছাত্র-যুবদের ওপর বর্বর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। সংগঠনের পতাকার অবমাননা করেছে কলকাতায়। আসলে এরা বামপন্থী ছাত্রদের ভয় পায়। ঐক্যবদ্ধ ভাবে লড়াই চলবে।

Comments :0

Login to leave a comment