Rural Doctora Association

রাজারহাটে সভা গ্রামীণ চিকিৎসকদের

জেলা

রাজারহাট গোপালপুর বাবলাতলায় জ্যোতি বসু ভবনে সভা করল গ্রামীণ চিকিৎসক অ্যাসোসিয়েশন। সভাপতিত্ব করেন মহিদুল ইসলাম। 
ইসলাম জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১৩তম জন্মদিবস,  গত ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এবং কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬৩ তম জন্মদিবস উপলক্ষে এই সভার আগে তিনজনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে।
তিনি বলেছেন, অতীতে বামফ্রন্ট সরকারের সময়ে বিভিন্ন জরুরি পরিস্থিতিতে গ্রামীণ চিকিৎসকরা ভূমিকা নিয়েছেন। আমাদের সেই ভূমিকা যাতে অব্যাহত থাকে, দেখতে হবে বর্তমান সরকারকে।

Comments :0

Login to leave a comment