Madhyamgram Fire

মধ্যমগ্রাম অগ্নিকান্ডে ধৃত হোটেল মালিককের পুলিশ হেপাজত

জেলা

হোলির দিন দুপুরে মধ্যমগ্রাম স্টেশনের কাছে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় হোটেল মালিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম বিকাশ মালি। নিয়ম বহির্ভূত ভাবে তাঁর হোটেলে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত রেখেছিল, অথচ কোন অগ্নি নির্বাপন ব্যাবস্থা ছিল না। অভিযোগ তাঁর হোটেলের ভিতরেই বিধ্বংসী আগুনে সিলিন্ডার বিস্ফোরণে দয়াল শীল নামে ৭০ বয়সী এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়। তাঁর বাড়ি বসিরহাটে বলে জানা গেছে। আগুনে ঝলসে যাওয়া এক ব্যবসায়ীকে বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকাশ মালিকে বারাসত আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 
স্থানীয় ব্যাবসায়ীদের বক্তব্য বুধবার দুপুরের অগ্নিকান্ড ১৭ টি দোকান ভশ্মূভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় আরও ১৫ টি দোকান। এই দোকানগুলি ছিল এক মালিকের ভাড়া দেওয়া অংশ বাকিটা ছিল রেলের জমিতে। স্টেশন সংলগ্ন ওই উড়ালপুলের বাইরের অংশে সাধারন দিনে পা ফেলার জায়গা থাকে না ভিড়ের কারণে। বুধবার হোলির থাকায় অনেক দোকান বন্ধ ছিল। সেই কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। 

Comments :0

Login to leave a comment