সোমবার বিকেলে বিধানসভা তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ বিকেলে বিধানসভায় ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ করা হবে। আগের সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর এই কমিশন তৈরি করেছিল। তারপর ১৫ বছরে কোন রিপোর্ট তারা প্রকাশ করেনি।’
উল্লেখ্য ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২১ জুলাই কমিশন তৈরি করেছিল তৎকালিন তৃণমূল সরকার। সেই কমিশনের হাজিরা দিতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। প্রাক্তন বিচারপতি সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বাধীন সেই কমিশনের রিপোর্ট তৃণমূল আমলে দিনের আলো দেখেনি। এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা রাজনৈতিক প্রচার চালিয়ে গিয়েছিল তৃণমূল। ৩০০-র বেশি সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছিল এই কমিটি। ২০২৪ সালে একটি রিপোর্টও তৎকালীন তৃণমূল সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল। বাম জমানার একাধিক আইপিএস পদমর্যাদার পুলিশ কর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছিল ওই রিপোর্টে। কিন্তু কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করেনি তৎকালীন মমতার সরকার। সুপারিশ মেনে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়নি।
১৯৯৩ সালে যখন এই ঘটনা ঘটে তখন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। সেই মনীশ গুপ্তকে ২০১১ এবং ২০১৬ সালে যাদবপুর থেকে টিকিট দিয়েছিল তৃণমূল। হয়েছিলেন মমতার মন্ত্রিসভার বিদ্যুৎ মন্ত্রীও।
বিরোধী থাকাকালিন এবং সরকারে আসার পর ২১ জুলাই সমাবেশ করতো তৃণমূল। বক্তা থাকতেন মমতা। এবার ভেঙে গিয়েছে তৃণমূল। মমতা গোষ্ঠী এবং ঋতব্রত গোষ্ঠী আলাদা আলাদা সভা করবে। শহীপ মিনারে কংগ্রেসও সভা করবে। আবার দিল্লিতে এনসিপিতে যোগ দেওয়া তৃণমূল সাংসদরা দিল্লিতে এই কর্মসূচি পালন করবে।
21 JULY commission report
বিকেলে বিধানসভায় পেশ হবে ২১ জুলাই কমিশনের রিপোর্ট
×
Comments :0