Abhishek Banerjee

প্রায় দু’ঘন্টা জেরা চলছে অভিষেকের

রাজ্য কলকাতা

প্রায় দু’ঘন্টা ধরে ভবানী ভবনে জেরা চলছে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির। রবিবারও তাঁকে সিআইডি’র জেরার মুখোমুখি হতে হয়েছে বিধায়কদের সই জাল ঘিরে জমা অভিযোগের তদন্তে। এই নিয়ে সই জাল মামলায় দ্বিতীয়বার হাজিরা দিচ্ছেন তিনি।
তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কদের দু’জন সই জাল করার অভিযোগ দায়ের করেন। বিধানসভার অধ্যক্ষকে অভিষেক ব্যানার্জির সই করা চিটিতে তৃণমূলের পক্ষে জানানো হয়েছিল যে শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী দলনেতা করার পক্ষে প্রস্তাব গৃহীত হয়েছে দলের বিধায়কদের বৈঠকে। সেই পারিষদীয় বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে দলের ৮০ বিধায়কের সই পাঠানো হয়।
তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা অভিযোগ জানিয়ে বলেন যে একাধিক বিধায়কের সই জাল করা হয়েছে। 
এর আগে এই মামলায় সিআইডি’র জেরা বারকয়েক এড়িয়ে যান অভিষেক। তবে আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার প্রথমবার হাজিরা দিতে বাধ্য হন তিনি। সিআইডি প্রস্তাবের মূল কপি চাইছে বলে জানা গিয়েছে। 
বিধায়কদের সই জাল তদন্ত মামলায় এদিন তৃণমূলের অন্যতম বিধায়ক কুনাল ঘোষকেও তলব করেছে সিআইডি। তিনি ভবানীভবনে যাবেন বলে জানান সংবাদমাধ্যমে।

Comments :0

Login to leave a comment