Amit Shah

শিলিগুড়ির বৈঠকে শাহের নজরে ‘চিকেনস নেক’

রাজ্য

রাজ্য সফরে এসে অনু্প্রবেশ মোকাবিলায় গুরুত্ব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির করিডোর বা ‘চিকেনস নেক’-র ওপর নজরদারি বাড়াতে বলেছেন।
শনিবার শিলিগুড়ির উপকণ্ঠে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ১৮ নম্বর ব্যাটালিয়নের একটি আউটপোস্টে যান শাহ। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন তিনি।
উত্তরকন্যায় শাহের সঙ্গে বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে বিজেপি’র জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। ‘গুন্ডা দমন’ আইন এবং জন্ম-মৃত্যুর নথি ডিজিটাইজেশনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। 
১৭ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত ভূখণ্ডের এই সরু অংশ ‘চিকেনস নেক’ ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মধ্যে একমাত্র স্থল-সংযোগ হিসেবে কাজ করে। 
করিডোরটি তিনটি আন্তর্জাতিক সীমানার মাঝখানে অবস্থিত। উত্তরে নেপাল, দক্ষিণে বাংলাদেশ এবং উত্তর-পূর্বে ভুটান। এই তিন দেশের সংযোগকারী এই করিডরকে সুরক্ষিত রাখতে কেন্দ্র খুব শীঘ্রই বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছে বলে জানা যাচ্ছে। 
তিন দিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  এদিনই কলকাতায় পৌঁছাচ্ছেন শাহ। রবিবার তিনি একাধিক বৈঠক করবেন।

ফুলবাড়ির জুম্মাগছে বর্ডার আউটপোস্টে নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখে অমিত শাহ দাবি করেন,‘‘"একসময়ের অনুপ্রবেশের পথ, এখন এক সুরক্ষিত সীমান্ত"। তিনি আরও বলেন,‘‘শিলিগুড়ি করিডোর এলাকায় অনুপ্রবেশ রোধ এখন একটি সুরক্ষিত সীমান্তের সমার্থক হয়ে উঠেছে। আজ আমি বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের ১৮ নম্বর ব্যাটালিয়নের অন্তর্গত জুমাগাছ বর্ডার আউট পোস্টের (বিওপি) নজরদারি ব্যবস্থা পর্যবেক্ষণ করেছি। মোদী সরকার কেবল সীমান্তজুড়ে ওয়াচ টাওয়ারের সংখ্যাই বাড়ায়নি, বরং সেগুলোকে অত্যাধুনিক প্রযুক্তিতেও সজ্জিত করেছে, যার ফলে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় ও অভেদ্য হয়ে উঠেছে।’’ 

Comments :0

Login to leave a comment