জনগণনার জন্য পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশ জুড়ে চলবে জনগণনা। বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। সেই কারণে পিছিয়ে যাচ্ছে পরীক্ষা। আগামী বছরের নির্ধারিত সময়ে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করা প্রশাসনিক ও লজিস্টিক দিক থেকে কঠিন হওয়ায় ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে।
পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ১৫ ফ্রেবুয়ারির বদলে ২ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষ হবে ১৬ মার্চ। সূত্রের খবর দোলের পর হবে উচ্চ-মাধ্যমকি পরীক্ষার চতুর্থ সেমিস্টারেরে পরীক্ষা।
স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মনের কথায় জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার পর মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদন করা হয় পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য। সরকারের সেই আবেদনকে মান্যতা দিয়েই পরীক্ষা পিছিয়ে সম্ভাব্য দিনের কথা সরকারের কাছে পাঠিয়েছে পর্ষদ।
Board Exam
পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষা
×
Comments :0