Attack on Rishra Municipality nodal officer's home; two detained

রিষড়া পৌরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, আটক দুই

জেলা

রিষড়া পৌরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা। ছবি: অভীক ঘোষ।

রিষড়া পৌরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা অভিযোগ সামনে এসেছে। এছাড়াও গুলি চালানোর অভিযোগ মিলেছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কালী পূজার রাতে রিষড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড নবীন পল্লী এলাকায় পৌরসভার আধিকারিক অসিতাভ গাঙ্গুলির বাড়িতে হামলা চালায় বেশকিছু দুষ্কৃতী। ভাঙচুরের পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ।
ওই এলাকায় একটি মদ জুয়ার ঠেকে পুলিশ অভিযান চালিয়েছিল কালী পুজোর আগে। অসিতাভ পুলিশকে খবর দিয়েছেন সন্দেহ করে তার বাড়িতে হামলা চালানো হয় বলে মনে করছেন তিনি।
গভীর রাতে যখন তার বাড়ির সামনে জড়ো হয় দুষ্কৃতি তখন তিনি ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ তার।
সোমবার সকালে পদ্মপুকুর পাড় এর বাবাই আইচ এবং সুভাষ নগরের সঞ্জীব শিকদার নামে দুই যুবককে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন অসিতাভ গাঙ্গুলি। জুয়া সট্টার ঠেক চালায় অভিযুক্তরা। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন পৌরসভার আধিকারিক। সকালে খবর পেয়ে পুলিশ আসে।
রিষড়া পৌরসভা সাম্প্রতিক সময়ে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ভেজাল তেল অসামাজিক কাজের বিরুদ্ধেও চলছে অভিযান পুলিশকে সঙ্গে নিয়ে। এই ঘটনার পর সেই কাজ থামবে না বলে জানিয়েছেন নোডাল অফিসার। পুলিশ আটকদের জিজ্ঞাসাবাদে পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে।

 

 

 

Comments :0

Login to leave a comment