বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। শান্তি ও সম্প্রীতি সুনিশ্চিত হোক।
বাংলাদেশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। শুক্রবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সংবাদমাধ্যমের প্রশনের জবাব দেন।
বেবি বলেন, বাংলাদেশের নির্বাচন হয়েছে। ফলাফল সামনে এসেছে। নজর রাখতে হবে নতুন সরকার কি করে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিতর্ক আছে। তবে তা নিয়ে কিছু বলতে চাই না।
সেলিম বলেন, আমরা বাংলাদেশে শান্তি সম্প্রীতি চাই। সেই দেশের গণতন্ত্র, সাধারণতন্ত্র শক্তিশালী হলে এই দেশও উপকৃত হবে।
সেলিম বলেন, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে ক্ষমতা দখল করবে এমন প্রচার চলছিল। সেটা ধাক্কা খেয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা, শান্তি সম্প্রীতি সুনিশ্চিত হোক।
Bangladesh CPI-M
শান্তি-সম্প্রীতি নিশ্চিত হোক বাংলাদেশে, বললেন বেবি-সেলিম
×
Comments :0