বিশ্বজিৎ দাস: আসাম
আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। সন্ধ্যা পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৷ দশ জনের অবস্থা সংকটজনক। কাজিরাঙার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একেরপর এক দেহ৷ শুক্রবার দুপুর তিনটা নাগাদ গোলাঘাট জেলার কাজিরাঙা সংলগ্ন রাঙাজান এলাকায় মিনিবাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ বাসটি বোকাখাট থেকে নগাঁও যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ দুই গাড়ির সংঘর্ষ এতোটাই জোরের সঙ্গে ঘটে যে প্রায় দেড়-দুই কিলোমিটার দূরের মানুষ বিকট শব্দ শোনে হকচকিয়ে উঠেন৷ বাস ও লরি দু'টোই দুমড়েমুচড়ে গেছে।বাসের সামনের অংশ চেপ্টা হয়ে গেছে। লরির ধাক্কায় বাস অন্তত দশ হাত পেছনে ঠেলে আনে। বাসের অর্ধেক অংশ খাদে ঝুলে পড়ে। ভয়ংকর শব্দ শোনে আসপাশের মানুষ ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান৷ জানালা দিয়ে একেরপর এক মৃতদেহ টেনে বের করেন স্থানীয়রা। বাসের ভেতর থেকে কয়েকজনকে জীবীত অবস্থায় বের করলেও কারোর রাস্তায়,আবার কারোর হাসপাতালে মৃত্যু ঘটে। বাসের চালক ও সহচালকের মৃত্যু ঘটেছে। আহতদের স্থানীয় কোহরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগেরই অবস্থা আশংকাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। গোলাঘাটের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানান, দমকল ও পুলিশ কর্মীদের উদ্ধারকাজে লাগানো হয়েছে। আপাতত কাজিরাঙার রাস্তা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আহতদের চিকিৎসার দায়িত্ব সরকার থেকে নেওয়া হবে বলে শর্মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছনে মন্ত্রী অতুল বোরা
Comments :0