জগদ্ধাত্রী পুজোতে এবার প্রথম সাজানো হয়েছে চন্দননগর স্ট্যান্ডকে। আর এই সাজানো ঘিরেই চন্দননগরের বহু প্রবীণ নাগরিক সহ পশুপ্রেমীরা বলছেন, দেখতে ভালো লাগলেও এর প্রভাবে ক্ষতি হচ্ছে প্রাণী জগতের।
জ্বলছে সার্ফি, চকমকে আলোর ঝলকানিতে স্ট্যান্ড আলোকিত। কিন্তু বিকেলের পর অন্ধকারে থাকা গাছে আলো পড়েছে। অস্থির হয়ে উঠেছে পাখিরা। অন্য দিনের কিচিরমিচির শব্দ হারিয়ে গেছে সাউন্ড বক্সের শব্দে।
স্ট্যান্ডে রয়েছে নানা ধরনের গাছ। সেই গাছে শালিক, টিয়া, ঘুঘু, হাঁড়িচাচা, চড়ুইদের বাস। প্রতিদিন সন্ধায় চন্দননগর স্ট্যান্ডে গেলেই ঝাঁক ঝাঁক টিয়া দল বেঁধে উড়ে এসে বসে গাছে। রানি ঘাটের পাশের সব গাছ ভরে ওঠে পাখির কলরবে।
এখন কদিন অবশ্য সেই সেই কলরব শোনা যাবে না। নিজেদের শান্তির বাসস্থানেই চলছে অত্যাচার।
এখানেই কদম গাছে দেখা গেলো চঞ্চল পাখিদের এ ডাল থেকে ও ডাল করতে।
স্ট্যান্ডে বসে ছিলেন দুই বৃদ্ধ শিবব্রত ব্যানার্জি এবং আর বোস। তাঁরা বললেন, আলো আর শব্দে পাখিরা থাকতে চায় না। জগদ্ধাত্রী পুজোর সময়, বিশেষ করে বিসর্জনের দিন, এত শব্দ হয় বা আলো জ্বলে যে পাখিরা অন্যত্র, সম্ভবত ওপারে চলে যায়। আবার এক সপ্তাহ পর ফিরে আসে।
পশু পাখি নিয়েই কাজ করেন পরিবেশ প্রেমী চন্দন সিং। তিনি বলেন, খুব জোরে শব্দ হলে পাখিদের হার্ট ফেল হতে পারে। অনেক পাখি আছে যারা রাতে শিকার করে। তারা সমস্যায় পড়তে পারে। গাছে দীর্ঘ সময় আলো জ্বললে গরমে পোকা মাকড় মারা যেতে পারে। যে গুলো পাখির খাদ্য। শব্দ আর আলোর জন্য পাখি অন্যত্র চলে গেলেও সেখানে থাকতে পারেবে না। একদম নতুন জায়গায় তাদের ভামের মত প্রাণী শিকার করতে পারে।
মানুষের আনন্দে কিভাবে পাখীরা বিপন্ন হচ্ছে, তার নমুনা হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চল।
Comments :0