জেম গ্রানাইটস-র প্রতিষ্ঠাতা আর. বীরমণির বিরুদ্ধে চলা একটি মামলায় চেন্নাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার এ. অরুণ সহ আরও ছয় পুলিশ কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে যে, এই মামলাটি ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট অর্থৎ পকসো আইন-র আওতায় দায়ের করা হয়েছে।
পুলিশের বিশেষ তদন্তকারী একটি দল বীরমনি সহ তাঁর দুই ড্রাইভার, প্রতিভান এবং বাবুর বিরুদ্ধে ১৪ বছরের এক দলিত মেয়েকে যৌন নির্যাতন করার অভিযোগে প্রথম চার্জশীট গঠন করে।
এসআইটি বা সিট্'র দায়ের করা প্রথম এফআইআর-এ পুলিশ আধিকারিকদের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে অ্যান্টি-ভাইস স্কোয়াডের প্রাক্তন সহকারী কমিশনার এম এ ইয়াসমিন-এর নামের উল্লেখ ও রয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তাঁরা মূল অভিযোগটির যথাযথ তদন্ত করেননি। যার ফলে, চলতি বছরের শুরুর দিকে একটি বিশেষ আদালতে মামলাটির ক্লোজার রিপোর্ট দাখিল করা হয়েছিল।
সংবাদ সংস্থাকে জানানো পুলিশের বয়ান অনুযায়ী, ১১ নভেম্বর চেন্নাই হাইকোর্টে পকসো আইনের অধীনে দায়ের হওয়া মামলাগুলির বিচারের জন্য গঠিত বিশেষ আদালতে এসআইটি (SIT) তাদের ৭২০ পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে, যেখানে ৪০ জন সাক্ষীর উল্লেখ রয়েছে। ২৭ সেপ্টেম্বর মামলাটি নথিভুক্ত হওয়ার ৪৬ দিনের মধ্যেই এই চার্জশিট দাখিল করা হয়েছিল।
তদন্তকারীরা অভিযোগ করেছেন যে, বীরমনি নাবালিকা মেয়েটিকে যৌন নির্যাতন করেছেন। তাঁর গাড়িচালকদেরও অভিযুক্ত হিসাবে এই মামলার আওতায় আনা হয়েছে। গাড়িচালকদের বিরুদ্ধে অভিযোগ , অপরাধের কথা জেনেও তাঁরা নির্যাতিত মেয়েটিকে বীরমনির বাসভবনে নিয়ে আসা এবং পরে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন।
তিন অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন এবং তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রাথমিক মামলা ও সংশ্লিষ্ট বিষয়গুলোর তদন্তের জন্য, পুলিশের ডিরেক্টর জেনারেল ২৪ সেপ্টেম্বর গ্রেটার চেন্নাই পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল (সিট্) গঠন করেন। এই দলটি গঠিত হওয়ার পর, নির্যাতিতা অথবা তাদের মায়েদের অভিযোগের ভিত্তিতে নয়জন নাবালক বেঁচে যাওয়া ব্যক্তিকে নিয়ে সাতটি নতুন মামলা দায়ের করা হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বীরমনির আট সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, মূল অভিযোগটি যথাযথভাবে খতিয়ে না দেখার দায়ে অভিযুক্ত সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে এসআইটি (SIT) আরও একটি তদন্ত চালিয়ে যাচ্ছে।
Police Commissioner accused in Biramani POCSO case
বীরমণি পকসো মামলায় অভিযুক্ত চেন্নাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সহ ৬পুলিশ আধিকারিক
×
Comments :0