ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) রুরকি-তে ২০ বছর বয়সী এক স্নাতক শিক্ষার্থী বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। রাত ১১টার দিকে তার সহপাঠীরা ওই শিক্ষার্থীর ঘরের মধ্যেই তাঁর মৃতদেহ খুঁজে পায়।
এক বিবৃতিতে, আইআইটি-রুরকির মিডিয়া সেলের দায়িত্বে থাকা সোনিকা শ্রীবাস্তব এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের এক শিক্ষার্থী অকাল মৃত্যুবরণ করেছে। ঘটনার পরিস্থিতি নিয়ে বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং আইআইটি-রুরকি তাদের পূর্ণ সহযোগিতা করছে। শোকসন্তপ্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে। যেকোনো ধরনের অনুমান বা জল্পনা-কল্পনা থেকে বিরত থাকা এবং পরিবারটির গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানাচ্ছি ।"
রুরকি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) প্রদীপ সিং বিষ্ট জানিয়েছেন, মধ্যরাতের দিকে পুলিশ খবর পায় যে এক ছাত্রকে তার হোস্টেল ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
বিষ্ট বলেন, "বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে শেষবার দেখা করার পর ওই ছাত্র তাঁর হোস্টেলের ঘরে ফিরে যান। রাত ১১টার দিকে এক বন্ধু তাঁকে দেখতে গেলে দেখেন, দরজাটি ভেতর থেকে বন্ধ রয়েছে।"
তিনি জানান, "মধ্যরাতের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহটি নিচে নামানো হয়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা পরীক্ষা করার পর তাঁকে মৃত ঘোষণা করেন।"
ওই আরও জানান, শিক্ষার্থীটি ডিপ্রেশনের জন্য চিকিৎসাধীন ছিলেন এবং গত এক বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের ওয়েলনেস সেন্টারে নিয়মিত যেতেন। আমরা ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। তিনি এই চরম পদক্ষেপের জন্য কাউকে দায়ী করেননি, বরং নিজের ডিপ্রেশনের কথা উল্লেখ করেছেন সেখানে ।
এসএইচও বলেন, "প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন বা ধস্তাধস্তির কোনও লক্ষণ পাওয়া যায়নি। তাঁর বাবা-মাকে বিষয়টি জানানো হয়েছে এবং আজ ময়নাতদন্ত করা হবে।"
Student died by suicide at IIT Roorkee
আইআইটি রুরকিতে স্নাতক শিক্ষার্থীর মৃত্যু, আত্মহত্যার অনুমান পুলিশের
×
Comments :0