পাকিস্তানের লাহোরকে পেছনে ফেলে শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী দিল্লি। শহরটিতে বায়ুর গুণমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এবং ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ায় দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে গিয়েছে।
আইকিউএয়ার (IQAir)-র তথ্য অনুযায়ী, দিল্লিতে বায়ুর গুণমানের সূচক ৩৩৪-এ পৌঁছেছে, যা 'বিপজ্জনক' পর্যায়ের। এর ফলে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরে পরিণত হয়েছে।
উল্লেখ্য, এই সংস্থাটি বিষাক্ত উপাদানের ঘনত্বের ওপর ভিত্তি করে বায়ুর গুণমান পরিমাপ করে থাকে। বায়ুর গুণমানের সূচক ৫০ পর্যন্ত থাকলে তা ভালো বলে গণ্য হয়, যেখানে স্বাস্থ্যের ঝুঁকি নেই বললেই চলে।
সংবাদ সংস্থা এএনআই-র ভিডিওতে দেখা গিয়েছে, ঘন ধোঁয়াশার মধ্য দিয়ে গাড়ি ও মোটরসাইকেল বেরিয়ে আসছে। এই ধোঁয়াশার কারণে শহরের প্রধান সড়কগুলির বাতিস্তম্ভ ও ঢাকা পড়ে গিয়েছিল।
উল্লেখ্য, উত্তর ভারতের অনেক অঞ্চল সহ প্রতিবেশী পাকিস্তানে দূষণ একটি ঋতুভিত্তিক সমস্যা। শীতকালের শীতল ও ভারী বাতাস যানবাহনের থেকে নির্গত ধোয়া, নির্মাণকাজের ফলে হওয়া ধুলোবালি এবং কৃষিজ বর্জ্য পোড়ানোর ফলে যে ধোঁয়া তৈরী হয় তাঁকে আটকে ফেলে।
Delhi AQI
পাকিস্তানের লাহোরকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি
×
Comments :0