২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নীল সাদা রং’এ সরকারি দপ্তর, হাসপাতাল, সেতু, রাস্তার ডিভাইডারের রেলিংয়ের রং বদলে দেয়। বিজেপি’র সরকার বদলের পর এই একই রং বদলের ক্যালচার শুরু হয়ে গেছে। নীল-সাদার জায়গায় হয়েছে গেরুয়াকরণ। নীল-সাদা মুছে গিয়ে গেরুয়া রঙের আলোয় সেজেছে রাজ্যের প্রশাসনিক ভবন। এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের গেট, জিটি রোডের বিভিন্ন ডিভাইডারের রেলিংয়ের নীল সাদা রং বদল করে হয়েছে গেরুয়া। রাজ্য বিজেপি সরকার আসার পরেই হাসপাতালের গেট রাস্তাঘাটে রংবদল হতে শুরু হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের গেট গেরুয়াকরণ হবার পর গেরুয়া রঙের পোচ পড়েছে বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ জিটি রোডের রেলিং’এ। নীল-সাদার উপর সাদা রং চাপানো হয়েছিল। তার উপর এখন ফুটে উঠেছে গেরুয়া রং। ডিভাইডারের রেলিংও তাই।
নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, শুধুমাত্র রং পরিবর্তনের জন্য সরকারি অর্থ অপচয় করা হবে না। যদিও সরকার গঠনের এক মাস পর বর্ধমান শহর দেখল রংবদল। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের দাবি, কে বা কারা গেরুয়া রং করেছে, তা নাকি পৌরসভার জানা নেই। ঘটনাটি কি তাই না বিজেপি’র সাথে বোঝাপড়া? পৌরসভা পূর্ত দফতর কেউ জানে না কারা রং করছে তবে কি ভূতে? সরকারি অনুমতি ছাড়া সরকারি সম্পত্তিতে কারা রং করছে তা নিয়ে শোরগোল পড়েছে বর্ধমান শহরে।
BJP
নীল-সাদা মুছে গেরুয়া হলো বর্ধমান মেডিক্যাল কলেজ, জিটি রোডের রেলিং
×
Comments :0