অনিন্দিতা দত্ত
বাইনারি ভাঙছে। বামপন্থীরা শিলিগুড়ির নির্বাচনে সক্রিয়ভাবে উপস্থিত। বামপন্থীরাই শিলিগুড়ির নির্বাচনে জয়ী হবে।
শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে ছিলেন, ‘‘
তিনি বলেছেন, ‘‘যেভাবে জনতা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন সাম্প্রতিক অতীতের একাধিক ভোটের তুলনায় তা বেশি।’’
এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন শিলিগুড়ির সিপিআই(এম) প্রার্থী শরদিন্দু (জয়) চক্রবর্তী, প্রবীণ সিপিআই(এম) নেতা জীবেশ সরকার, মুকুল সেনগুপ্তও।
হোর্ডিং কেলেঙ্কারি কমিশন খতিয়ে দেখুক। বেআইনি হোর্ডিং রয়েছে। এগুলিকে আইনি করা হবে প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করা হচ্ছে। বহু টাকার খেলা হচ্ছে।
অশোক ভট্টাচার্য বলেন, ধর্মীয় পতাকার নামে যা ব্যবহার করা হচ্ছে তা আসলে রাজনৈতিক। বিজেপি’র রাজনৈতিক প্রচার হচ্ছে ধর্মীয় পতাকার নাম করে। আমরা কমিশনকে জানিয়েছি।
ভট্চাচার্য বলেছেন, ‘‘আমরা জনতার সঙ্গে কথোপকথন করছি বিভিন্ন ছোট সভায়। তাঁরা মূল্যবদ্ধির কথা বলছেন, বলছেন কর্মসংস্থানের কথা। বহু মানুষ বলছেন তৃণমূল এবং বিজেপি’র নেতানেত্রীরা যে ভাষা ব্যবহার করছেন তা আপত্তিজনক। আপনারা যে সে ভাষা ব্যবহার করছেন না। এই অবস্থান সমর্থনযোগ্য। আমরা কোনও ভাষা সন্ত্রাসের রাস্তায় নেই।’’
জীবেশ সরকার বলেন, ‘‘একদিকে প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এই ভোট বামফ্রন্টের পক্ষে যাচ্ছে। প্রচারমাধ্যমে তাকে উপেক্ষা করা হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘অনেকেই বলছেন বিজেপি বা তৃণমূলকে ভোট দিয় প্রতারিত হয়েছি। আমরা বলেছি শিলিগুড়িতে শরদিন্দু (জয়) চক্রবর্তীকে ভোট দিলে আপনাদের প্রতিরিত হতে হবে না। পাঁচবার পৌরসভায় নির্বাচিত হয়েছে প্রতিনিধি হিসেবে। যখন সরকারের ছিলাম তখনও নির্বাচিত হয়েছেন। যখন সরকারে নেই, তখনও তিনি নির্বাচিত হয়েছেন পৌরসভায়।’’
জয় চক্রবর্তী বলেন, ‘‘মানুষ নানাভাবে নিজেদেরকে প্রচারে যুক্ত করে নিচ্ছেন। জনতা নিজেদের প্রচারকের ভূমিকায় যুক্ত করেছেন। এমনও হয়েছে কোনও এলাকায় আমরা পতাকা লাগাতে পারিনি। সেখানকার যুবরা পতাকা জোগার করে পতাকা লাগিয়েছেন। এক বস্তিতে প্রচারসভা হয়েছে, অন্যটিতে হয়নি। সেখানকার বস্তিবাসীরা ডেকে নিয়ে গিয়ে প্রচার করিয়েছেন। বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষ বৈঠকি সভার ব্যবস্তা করে দিচ্ছেন।’’
প্রার্থী বলেছেন, ‘‘এবার চুপচাপ রয়েছেন এমন নাগরিকরা ইতিহাস তৈরি করবেন। সেই দায়িত্ব তাঁরা নিচ্ছেন। বিজেপি বা তৃণমূল করেন এমন একাধিক কর্মী-সমর্থক ফোন করেছেন। তাঁরা বলেছেন ‘ভোট তোমাকে দেব’।
Comments :0