দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের হস্টেল থেকে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । শনিবার মধ্যরাতে হোস্টেলের শৌচাগার থেকে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। রাতেই পুলিশ ওই কলেজ পৌঁছায়। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তারই অনুসন্ধান করছে তাঁরা।
পুলিশ সূত্রে খবর,বিহারের পাটনার বাসিন্দা ওই ছাত্র। দেহ উদ্ধারের পরই মৃত ছাত্রের বাড়িতে খবর দেওয়া হয়। বর্তমনে দেহটিকে হাসপাতলের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা দুর্গাপুরে আসলেই দেহটিকে কে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে ছাত্রমৃত্যুর ঘটনায় এখনও কোনও মন্তব্য করেনি ওই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই মেডিক্যাল কলেজেই গত বছর ১০ই অক্টোবর রাতে প্রথম বর্ষের একছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই ছাত্রী তার এক সহপাঠীর সঙ্গে রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। ঘটনায় ওই সহপাঠী সহ আরও ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। পরে নির্যাতিতার বয়ানের ভিত্তিতে দলবদ্ধ ধর্ষণের মামলা রুজু করা হয়।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনা সামনে আসায় পড়ুয়াদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
Body of medical student recovered
দুর্গাপুরে হোস্টেলের শৌচাগার থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ
×
Comments :0