তৃণমূলে বিধায়কদের সই জাল কান্ডে বালিগজ্ঞের তৃণমূল বিধায়ক শোভনদেব চ্যাটার্জির বাড়িতে সিআইডির দল। জানা গিয়েছে বর্ষীয়ান তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে যান তারা। শোভনদেবের কথায় তিনি তদন্তে সব রকম ভাবে সাহায্য করবেন।
বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল নিয়ে এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। নির্বাচনের ফল প্রকাশের পর কালীঘাটে পরিষদীয় দলের বৈঠক থেকে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেবের নাম ঘোষণা করা হয়। সেই মর্মে বিধানসভার অধ্যক্ষকে দলের পক্ষ থেকে চিঠিও দেন অভিষেক ব্যানার্জি। অভিযোগ সেই চিঠিতে ১৪ জন বিধায়কের সই জাল করা হয়েছে। বিদ্রোহী দুই তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জি অধ্যক্ষের কাছে অভিযোগ জানান যে সই জাল করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সেখান থেকে তদন্তভার গিয়েছে সিআইডি’র হাতে।
দলের সিদ্ধান্তের বিরোধীতা করে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচীত করেছেন বিদ্রোহী তৃণমূল বিধায়করা। ভেঙে গিয়েছে তৃণমূলের পরিষদীয় দল।
TMC
সই জালিয়াতি কান্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি
×
Comments :0