প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকুটিকে দূরে সরিয়ে ক্রমশ জমে উঠেছে নির্বাচনী প্রচার। এলাকায় কেন্দ্র ও রাজ্যের দুই ক্ষমতাসিন দল বিজেপি ও তৃণমূলের প্রচার যেমন চলে চলছে পাশাপাশি ঝড় তুলেছেন বাম প্রার্থী ও। বুধবার বিকালে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী মেটেলি ব্লকের জনবহুল এলাকা বাতাবারি ফার্ম বাজারে জনসংযোগ কর্মসূচি করেন। নাগরাকাটা বিধানসভার সিপিআই(এম) প্রার্থী দিল কুমার ওরাও-কে সঙ্গে নিয়ে দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিল করে জনসংযোগ কর্মসূচি করেন।
এদিন দলীয় প্রার্থীর সমর্থনে বাতাবারি ফার্ম বাজারে লাল ঝান্ডা হাতে নিয়ে শুরু হয় মিছিল। মিছিলটি বাতাবারি ফার্ম বাজারের সিপিআই(এম) দলীয় কার্যালয় থেকে বের হয়ে সমগ্র বাজার এলাকা পরিক্রমা করে। মিছিলে সিপিআই(এম) প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেও দেওয়া হয় স্লোগান। এদিন প্রার্থী বাজারের ব্যবসায়ী ও বাজার করতে আসা সাধারণ মানুষের মধ্যে চলে পরিচয় পর্ব। সেইসঙ্গে অনেকে তাদের সমস্যার কথাও জানান প্রাথীকে। এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে প্রার্থীর পাশাপাশি স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকের উপস্থিত ছিলেন।
Comments :0