কলকাতা হাইকোর্টের প্রবীণ বিচারপতি তপোব্রত চক্রবর্তী শনিবার থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদ গ্রহণ করবেন। শনিবার অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি সুজয় পাল। তাঁর অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদ গ্রহণ করবেন তপোব্রত চক্রবর্তী। রাষ্ট্রপতি অনুমোদন করেছেন এবং কেন্দ্রীয় আইন মন্ত্রক এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
দীর্ঘসময় কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছেন তপোব্রত চক্রবর্তী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একাধিক গুরুত্বপূর্ন নির্দেশ তিনি দিয়েছিলেন তিনি। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। ২০১০ সালের পর ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছেন। তাঁর বেঞ্চ বাংলাদেশি নাগরিক সন্দেহে বীরভূমের অন্তসত্বা সোনালী বিবি এবং অন্যদের ভারতে ফেরত পাঠানোরও নির্দেশ দিয়েছে। ১৯৬৬ সালে জন্মগ্রহণকারী বিচারপতি চক্রবর্তী ১৯৯১ সালে আইন পেশা শুরু করেন। তিনি ২০১৩ সালে বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১৬ সালে স্থায়ী বিচারপতি হন। এখন তিনি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক পদের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
Calcutta HC
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে চলেছেন তপোব্রত চক্রবর্তী
×
Comments :0