অবশেষে কাটল দীর্ঘ প্রতীক্ষা। প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জিতে লাল-হলুদ জনতার স্বপ্নপূরণ করলো ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে লিগ জিতলো লাল হলুদ।
প্রথম অর্ধে এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে গোল শোধ করে জয়ী হয়েছে লাল হলুদ।
অন্যদিকে সম সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিগ শেষ করলো মোহনবাগান। যুবভারতীতে দিল্লিকে পরাজিত করলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ট্রফি পেল না বাগান।
এদিনের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল।
২২ বছর বাদে ভারতসেরা হলো ইস্টবেঙ্গল।
যুবভারতী থেকে শ্যামবাজার, লেসলি ক্লডিয়াস সরণি থেকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইস্টবেঙ্গল সমর্থকরা এই হয়ে উল্লাসে মেতেছে। শতবর্ষ প্রাচীন ক্লাবের এই সাফল্য শুধু ট্রফি নয়, একটা আবেগের বহিঃপ্রকাশ। আইএসএলে যোগ দেওয়ার পর থেকে ট্রোল, ব্যর্থতা, কোচ বদলের ঝড় সামলে আজ লাল-হলুদ পতাকা উঠল সবার উপরে।
East Bengal
অবশেষে কাটলো খরা, ইস্টবেঙ্গলের আইএসএল জয়
×
Comments :0