পৌর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সুজিত বসুর নামে অভিযোগ তিনি চাকরি দেওয়ার নাম করে লোকের কাছ থেকে জমি নিয়েছিলেন যেখানে তিনি প্রোমোটিং ব্যবসা চালান।
দক্ষিণ দমদম পৌরসভার দায়িত্বে থাকার সময় মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, এই অভিযোগের ভিত্তিতেই ২০২৫ সালের অক্টোবরে ইডি কলকাতার ছ’টি জায়গায় একযোগে তল্লাশি চালায়, যার মধ্যে ছিল সুজিত বসুর বাড়ি ও অফিস। সেই তল্লাশিতে নগদ ৪৫ লক্ষ টাকা নগদ উদ্ধার এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়। পৌরসভা নিয়োগ কেলেঙ্কারির তদন্তের চলতি মাসের প্রথম দিকে রাজ্যের সুজিত বসুকে প্রায় নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সুজিত বসু এদিন সকাল সাড়ে দশটার কিছু আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছান। সঙ্গে ছিলেন তার ছেলে সমুদ্র এবং দুজন আইনজীবী।
সুজিত বসুকে ঘিরে অভিযোগের পাহাড় দিনকে দিন চড়ছেই। অভিযোগের মূল কেন্দ্র দক্ষিণ দমদম পৌরসভা। সেখানে দায়িত্বে থাকার সময় মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, এই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি। ২০২৫ সালের অক্টোবরে ইডি কলকাতার ছ’টি জায়গায় একযোগে তল্লাশি চালায়, যার মধ্যে ছিল সুজিত বসুর বাড়ি ও অফিস। সেই তল্লাশিতে নগদ ৪৫ লক্ষ টাকা নগদ উদ্ধার এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়।
Comments :0