Sujan Chakrabarty sir

নির্বাচন কমিশন ফেল করেছে, বিচার ব্যবস্থার উপর দায় ছাড়ছে, মুর্শিদাবাদে সুজন (দেখুন ভিডিও)

রাজ্য জেলা

তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে দুই শক্তিকেই পরাজিত করবে। মুর্শিদাবাদ জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও নির্বাচন কমিশনকে বিঁধেছেন তিনি।

সাপ্লিমেন্টারি তালিকা সম্পর্কে সুজন বলেন, "সাপ্লিমেন্টারি তালিকা যে তালিকা প্রকাশ করার কথা ছিল গতকাল। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারেনি কতজন ভোটারের তালিকা দেওয়া হলো। তার মধ্যে কতজন খারিজ, কতজন যোগ্য। বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন সম্পূর্ণ ভাবে ফেল করেছে। এখন বিচার ব্যবস্থার উপর ছেড়ে দিয়ে হাত তুলে নিয়েছে তারা।"

 

তিনি আরও বলেন, "মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। যোগ্য মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। নির্দিষ্ট এলাকায় ৬০-৬৫ ভাগ নাম খারিজ করে রেখেছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলছে। রাজ্যের অপদার্থ সরকার। কেরালা, তামিলনাড়ূরতে এ কাজ করতে পারেনি কমিশন।"

এদিন সুজন চক্রবর্তী বলেন, "আমাদের মনোভাব হলো, তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে দুই শক্তিকেই পরাজিত করবে। আমরা তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছি।" 

Comments :0

Login to leave a comment