মানিকচক ব্লকের মথুরাপুর অঞ্চলের শংকরটোলাঘাটে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ব্লকে কোনও দমকল কেন্দ্র না থাকায় স্থানীয়রা আগুন নেভাতে নিজেরাই এগিয়ে আসেন। ফুলহর নদী ও কলের জল দিয়ে আগুন নেভাতে সক্ষম হন তাঁরা।
ওই সব বাড়ির গৃহস্থদের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ছাড়াও ঘরে থাকা গম, পেঁয়াজ সব আগুনে পুড়ে যায়। সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা বলেন এলাকার মানুষ ব্লকে একটি দমকল কেন্দ্র গড়ে তোলার দাবিতে সোচ্চার হলেও প্রশাসনের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই অবিলম্বে ব্লকে দমকল কেন্দ্র চালু করার দাবির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
Fire Manikchak
মানিকচকে পুড়ে ছাই ৮টি ঘর, উঠল ক্ষতিপূরণ, দমকল কেন্দ্রের দাবি
ক্ষতিগ্রস্তদের কাছে দেবজ্যোতি সিনহা।
×
Comments :0