মীর আফরোজ জামান: ঢাকা
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আইসিসিকে অনুরোধ করা হয় ভেন্যু বদলে শ্রীলঙ্কায় ম্যাচ রাখার জন্য। তবে মোস্তাফিজের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ উল্লেখ করে বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকার পর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয়। আইসিসি’র সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশলে টি-২০বিশ্বকাপে থেকে বাদ দেয়। তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি গত ২৪ জানুয়ারি এই ইস্যুকে আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ করে। এবং ইঙ্গিতও দেন আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকেও বাদ দেওয়া হতে পারে। তিনি বলেন, বিশ্বকাপে পাকিস্তানের জাতীয় দলের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান ঘোষণা করে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তবে ভারতের বিপক্ষে ম্যাচ তারা খেলবে না।
বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফের দাবি করেন ১৫ ফেব্রুয়ারি টি-২০ গ্রুপ পর্যায়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলছে না পাকিস্তান। তিনি বলেন, খেলার মাঠে কোনওরকম রাজনীতি থাকা উচিত নয়। তাই টি-২০ বিশ্বকাপের বিষয়ে আমরা অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। আমরা ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাংলাদেশের পাশে থাকা উচিত। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা যথার্থ। আমরা বাংলাদেশের পাশে আছি। আমি মনে করি এটি একটি যথাযথ ও ন্যায্য সিদ্ধান্ত।’’ এই প্রথম আনুষ্ঠানিকভাবে এই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কারণ প্রকাশ্যে জানালো পাকিস্তান সরকার।
এই সমর্থনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এদিন সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন,‘‘ধন্যবাদ পাকিস্তান’’। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘‘বাংলাদেশ পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কারণ তারা ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচ বয়কট করেছে। বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এই পদক্ষেপকে সংহতির একটি নিদর্শন হিসেবে দেখছে বাংলাদেশ।’’
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তবে গত রবিবার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে জানায় ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান। যদিও এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডর তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি।
Comments :0