চেতলায় অহীন্দ্র মঞ্চের উলটো দিকে পরপর বাড়ির ওপর ভেঙে পড়ল গাছ। অন্তত দশটি ঘর ভেঙে পড়েছে।
স্থানীয়েরা জানিয়েছেন যে ২১/১ পীতাম্বর ঘটক লেনে ভেঙে পড়ে বটগাছ। বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে গিয়েছিল।
ঘরগুলি সবই কাঁচা, টিনের চাল ওপরে। চারটি ঘরে কিছুই আস্ত নেই। তবে কেউ আহত হননি। দশটি ঘরের বাসিন্দাদের কলকাতা কর্পোরেটশনের স্থানীয় কমিউনিটি হলে রাখা হয়েছে। এই এলাকায় সামনেই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের একটি অফিসও।
Tree Fallen Chetla
বৃষ্টিতে গাছ পড়ে চেতলায় ভাঙল ১০টি ঘর
চেতলায় ভেঙে পড়া ঘর।
×
Comments :0