বামফ্রন্টের তৃতীয় দফার প্রার্থী ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সোমবার প্রেস বিবৃতি জারি করে ১৫ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, তৃতীয় দফার প্রার্থী তালিকা আগে দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। প্রথম দফায় ১৯২ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দ্বিতীয় দফায় করা হয় ৩২ আসনে। মোট ২৩৯ আসনে প্রার্থী ঘোষণা করলো বামফ্রন্ট।
সিতাই থেকে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হয়েছেন অরুণ কুমার বর্মা। আলিপুরদুয়ার কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শ্যামল রায়। চোপরায় মকলেশ্বর রহমান। ইসলামপুর কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী বাজিল আক্তার। লালগোলা থেকে বামফ্রন্ট সিপিআই(এম) প্রার্থী করা হয়েছেন বাবলুজ্জামান। হরিহরপাড়ায় বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী জামিরউদ্দিন মোল্লা। হরিণঘাটা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী স্বপন সরকার। ভাটপাড়ায় সিপিআই(এম) প্রার্থী অসনারায়ন সিং। ফলটা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শম্ভূ কুর্মি, এন্টালির সিপিআই(এম) প্রার্থী আব্দুল রউফ। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঝুমা দাস। বাগনান কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ভাস্কর রায়। চন্দ্রকোনা বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সুপর্না দলুই। গড়বেতা সিপিআই(এম) প্রার্থী তপন ঘোষ। শালতোড়া কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নন্দলাল বাউরি।
Comments :0