বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পশ্চিমবঙ্গের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি পরপর দু’বার বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। প্রথমবার ২০২১’র বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে। দ্বিতীয়,ভবানীপুরে। তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি উপনির্বাচন ছাড়া জিততে পারেননি। নন্দীগ্রামে হেরেছিলেন ১৯৩৬ ভোটে। ভবানীপুরে, তাঁকে ১৫,১০৫ ভোটে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল সুপ্রিমো। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের পর ভোটের ফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন। এখনও আদালতে বিচারাধীন সেই মামলা। ভবানীপুরে গণনায় ব্যাপক কারচুপি হওয়ার অভিযোগ এদিন দুপুরে ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ এবং কল্যাণ ব্যানার্জি।
Mamata Banerjee
ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা ব্যানার্জি
×
Comments :0