Chief Secretary

কমিশনের সিইও থেকে মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল

রাজ্য

নতুন সরকারের মুখ্য সচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে শেষ বিধানসভা নির্বাচনে দায়িত্ব সামলেছেন তিনি। এর আগে সুব্রত গুপ্ত কে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব করা হয়েছে।

বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক পদে বদল করেছিল কমিশন। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দুষ্মন্ত নারীওয়াল কে করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিব। কিন্তু সরকার গঠন হওয়ার পরেই মনো জাগরয়াল কে রাজ্যের মুখ্য সচিব করা হয়েছে, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৯ মে রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও আরো পাঁচ জন মন্ত্রী ব্রিগেডের মাঠ থেকে শপথ গ্রহণ করেন। তারপরই একাধিক প্রশাসনিক পদে আধিকারিকদের বদল করা হয়। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব দেওয়া হয় সুব্রত গুপ্তকে।

ইস আইআর প্রক্রিয়া থেকে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের সমস্ত রুটম্যাপই চলেছিল এই সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়াল এর মস্তিষ্ক থেকে। প্রশাসনিক স্তরে জল্পনা ছিলই আজ সেই জল্পনায় সিলমোহর পড়লো।

Comments :0

Login to leave a comment