cpim haltu

বারুইপুরের ঘটনার প্রতিবাদে সভা হালতুতে

রাজ্য জেলা

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং কুচবিহারে গোরক্ষার নামে সিপিআই(এম) কর্মীকে খুনের প্রতিবাদে, প্রতিবাদ সভা সংগঠিত হলো হালতুতে।

সভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর, সায়ন ব্যানার্জি, অপর্ণা ব্যানার্জি, ঋজুরেখ দাশগুপ্ত।

সভায় রাজ্যে যে পরিস্থিতি বিজেপি সরকারের আমলে তৈরি হয়েছে তা নিয়ে সরব হন বক্তারা। গত দুই মাসে যেভাবে একের পর এক নারী নির্যাতনের ঘটনার রাজ্যে ঘটেছে তা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন তারা। এর পাশাপাশি রাজ্যে যে সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি চলছে তার মোকাবিলায় মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয় সভা থেকে।

Comments :0

Login to leave a comment