ফের মর্মান্তিক দুর্ঘটনা। বরানগরে মল্লিক কলোনির কাছে বিটি রোডে এই দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকালে বাবার সঙ্গে স্কুটারে করে স্কুলে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রত্যেক দিনের মতন আজও বাবার সঙ্গে স্কুটিতে করে কলকাতা মানিকতলা এলাকার চালতা বাগান থেকে ডানলপে স্কুলে আসছিলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশে পড়ে থাকা নির্মাণসামগ্রী পাশ দিয়ে যাওয়ার সময় স্কুটারটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ তরফে জানানো হয়েছে, নিহত দুই শিশু ডানলপ খালসা মডেল স্কুলের ছাত্র ছিল এবং তাদের বয়স যথাক্রমে পাঁচ ও সাত বছর।
জানা গিয়েছে, স্কুটারটি উল্টে যাওয়ার পর তারা রাস্তায় ছিটকে পড়ে এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়। তাদের বাবা আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। তদন্ত চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।
বিটি রোডের মতো জন বহুল রাস্তায় কী ভাবে নির্মাণ সামগ্রী পড়ে থাকে তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ প্রশাসন কেন এই বিষয় নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি প্রশ্ন তুলছেন এলাকার মানুষ।
Comments :0