Khejuri Fire

খেজুরীর সমুদ্র সৈকতে আগুনে পুড়ে ছাই শতাধিক দোকান

রাজ্য জেলা

পূর্ব মেদিনীপুরের খেজুরির বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নিজকসবা গ্রাম পঞ্চায়েতে গড়ে ওঠা ৫০০ বছরের বেশি সময়ের হিজলি মসনদি আলা। সারা ভারত বর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে পাড়ি দিতেন। তাকে ঘিরেই গড়ে উঠেছিল দোকানপাট ব্যবসা বাণিজ্য। সমুদ্রসৈকত সংলগ্ন হিজলি মসনদি আলা পর্যটন কেন্দ্র এলাকায় মেলার মতো সারসার করে দোকান গড়ে উঠেছিল পর্যটকদের জন্যেই। শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সেখানে অবস্থিত ৪০টিরও বেশি অস্থায়ী দোকান। গভীর রাতে আচমকাই আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হ এলাকায়। কি ভাবে আগুন লাগালো, কারা লাগলো তা এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহোযোগীতায় দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও অসহায় মানুষের কেনা বেচার মধ্য দিয়ে সংসার চালানোর একমাত্র রাস্তাটা বন্ধ হয়ে গেল। জীবিকার একমাত্র সম্বল মুহূর্তে ভস্মীভূত হওয়ায় হতাশায় ভেঙে পড়েছেন ব্যাবসায়ীরা। ক্ষতিগ্রস্তের দাবি এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সমুদ্র সৈকতের ধারে অস্থায়ী দোকানগুলিতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। শর্ট সার্কিট, সিলিন্ডার বিস্ফোরণ না পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাপানউতোর শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তবে ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Comments :0

Login to leave a comment