কলকাতায় ছাত্রদের মিছিলে টিয়ার গ্যাস ছুঁড়ল পুলিশ। লাঠি চালালো পুলিশ। শিয়ালদহ থেকে ধর্মতলায় মিছিল করেছে এসএফআই সহ বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন।
আরএসএস-র একদল মিছিলের ভেতরে ঢুকে ঝামেলা পাকিয়েছে। উত্তেজনা তীব্র হয় পুলিশ লাঠি হাতে তেড়ে এলে। ছাত্রছাত্রীদের ওপর আছড়ে পড়ে লাঠি। বৃহস্পতিবারের এই মিছিলে ছাত্রছাত্রীদের স্রোত নামে কলকাতা শহরে। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন।
এর আগে গত সোমবার দিল্লিতেও বিজেপি সরকারের পুলিশ ছাত্রদের লাঠিপেটা করেছে। প্রতিবাদে সারা দেশ ধিক্কারে সোচ্চার। কিন্তু রাজ্যেরবিজেপি সরকারও একই পথ নিয়েছে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এনটিএ বাতিলের দাবিতে হয়েছে এই মিছিল। মিছিল সংহতি জানিয়েছে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের। এদিন বৃষ্টির মধ্যেই স্লোগানে স্লোগানে মুখর ছিল ছাত্রদের এই মিছিল। সংযোগ আটকাতে জ্যামার লাগিয়েছে পুলিশ। ধর্মতলা চত্বর জুড়ে ছাত্রদের পিছনে ধাওয়া করছে পুলিশ। রানি রাসমণি রোডের ব্যারিকেড করা ছিল। পুলিশ এখন ব্যারিকেড সরিয়ে নিয়েছে। এখানেই অবস্থান চলবে।
Comments :0