গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে, এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি ওই অঞ্চলেই রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই আবহাওয়া জন্যই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দু-এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আওবহাওয়া দপ্তর জানিয়েছে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি পাত হবে, এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ ৭-২০ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২১ থেকে ২৩ জুলাই মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার ও রবিবার অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিঙ কালিংপঙ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারজেলায় লাল সতর্কতা জারি করে হয়েছে। এছাড়াও হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে। হলুদ সতর্কতা রয়েছে কোচবিহারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে এই দুর্যোগ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। টানা বৃষ্টির কারণে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ধস ও দুর্যোগ ছিলই। এই বছর দুর্যোগের ধাক্কা সামলে উঠতে পারেনি শৈল শহর। এই ভারী বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট চিন্তার বলেই মনে করা হচ্ছে।
বৃষ্টির পূর্বাভাস শুধু উত্তরেই নেই। হাওয়া অফিস জানাচ্ছে রাজ্যের পশ্চিমের জেলা গুলিতেও হতে পারে বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও দুই মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাত হবে।
Comments :0