Potato prices

সরকারের নীতির জন্যই আলু চাষীরা দাম পাচ্ছে না, ঘাটালে বললেন সূর্য মিশ্র

রাজ্য জেলা

আলু চাষিদের অবস্থা বেহাল। দাম পাচ্ছেন না কৃষকরা। গোটা রাজ্য জুড়ে একই অবস্থা। আলুচাষীদের নিয়ে আন্দোলনেও নেমেছে কৃষকসভা। সোমবার ঘাটালে সিপিআই(এম) প্রার্থীর প্রচারে এসেছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে সূর্য মিশ্র বলেন, "শুধু চন্দ্রকোনা নয়, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই আলু চাষিদের অবস্থা দুর্বিষহ। কয়েকদিন আগে একটি তথ্যে দেখা গেছে, ৪ টাকা প্রতি কিলো আলুর দাম পাচ্ছে চাষি। কিন্তু শহরে মানুষ কিনছে ১৪ টাকা দিয়ে। সরকারের নীতির জন্যই চাষীরা দাম পাচ্ছে না। শুধু আলু কেন, অন্য কোন চাষি দাম পাচ্ছে। এখন আলু চাষের সময় এবং এই এলাকায় আলু চাষ হয়। তাই তাদের বেহাল অবস্থা দেখা যাচ্ছে। কিন্তু সামগ্রিক ভাবে কৃষি পণ্যের দাম বেড়েছে। কৃষক বিক্রির সময় দাম পাচ্ছে না কিন্তু যে দামে বাজারে বিক্রি হয় তার মধ্যে বিস্তর ফারাক থাকছে। যার ফলে এই সময় কৃষি ও কৃষকের সংকট বেড়েছে।"

রাজ্যের ডিএম, এসপিদের রদবদল নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, "রদ বদল চলতে থাকে। কে কখন তৃণমূল, কে কখন বিজেপি বলা মুশকিল। মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির সঙ্গে। কেন্দ্রের মন্ত্রী হয়েছেন বিজেপি সরকারের।"  

নির্বাচন প্রসঙ্গে মিশ্র বলেন, "নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না তা নির্ভর করে সরকার ও প্রশাসনের উপর। কিন্তু নির্বাচন কমিশন যে ভাবে চলছে ওদের উপর আস্থা রাখা মুশকিল। কমিশনকে ভরসা করার কোনও কারণ নেই। শেষ পর্যন্ত নির্ভর করে মানুষের উপর। আমি বিশ্বাস করি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।   

Comments :0

Login to leave a comment