সামাজিক স্বার্থে পড়ুয়াদের কর্মসূচীতে 'জয় শ্রী রাম' স্লোগান দিয়ে হামলার চেষ্টা এভিবিপি'র। তবে পড়ুয়াদের সন্মিলিত প্রতিরোধে সেই চেষ্টা ব্যার্থ হয়েছে। পিছু হঠেছে গেরুয়া বাহিনী। ঘটনা ঘিরে তপ্ত হয়েছে শান্তিনিকেতন ক্যাম্পাস।
মঙ্গলবার বিকেলের পর শান্তিনিকেতনের রামকিঙ্কর মঞ্চে কেন্দ্রের 'ট্রান্স অ্যামেন্ডমেন্ট বিল' -এর প্রতিবাদে সভা করছিল এসএফআই। সেই সময় ‘ভারত মাতা কি জয়’, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে চড়াও হয় এবিভিপি সমর্থিত পড়ুয়ারা। যেখানে বহিরাগতদের আধিক্য ছিল বেশি। আচমকা তারা চড়াও হয় এসএফআইয়ের প্রতিবাদ সভায় শামিল ছাত্র-ছাত্রীদের উপর। আকস্মিক চড়াওয়ের ঘটনায় এসএফআই সদস্য, পড়ুয়ারা হতচকিত হয়ে গেলেও ক্ষনিকের মধ্যে বহিরাগত এবিভিপি সমর্থকদের তুলনায় সংখ্যায় অনেক বেশি থাকা প্রতিবাদীরা একত্রিত হয়ে প্রতিরোধের পথ নেয়। সেই প্রতিরোধী মেজাজ থেকে শেষমেষ পিছু হঠে এভিবিপি। এসএফআইয়ের অভিযোগ, এবিভিপির তরফে বিনা প্ররোচনায় পরিকল্পিত এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছে। এসএফআইয়ের ডাকে সমবেত পড়ুয়াদের টানাহ্যাচড়া, শারিরীক নিগ্রহ হয়েছে।
ABVP Attack
বিশ্বভারতীতে এবিভিপই'র হামলা প্রতিহত করল এসএফআই
×
Comments :0