অরূপ সেন: নয়াদিল্লি
হিমেল হাওয়া সকাল থেকেই। সকাল থেকে লাল পতাকা হাতে দলে দলে মানুষ ঢুকছেন দিল্লির রামলীলা ময়দানে। রবিবার এই মাঠেই সমাবেশ নির্বাচনী গণতন্ত্র ফেরানোর দাবিতে। বিরোধী দল গুলির মঞ্চ ইন্ডিয়া-র ডাকে এই সমাবেশ।
সকাল থেকেই বিভিন্ন দলের কর্মীরা মাঠ সাজানোর কাজে থেকেছেন। এসএফআই এবং ডিওয়াইএফআই স্বেচ্ছাসেবকদের নিয়ে রয়েছে মাঠে। রয়েছেন ডিওয়াইএফআই সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য সকাল থেকে রয়েছেন মাঠেই। তিনি বললেন, "বহু মানুষকে আসতে হয়েছে সারা রাত ট্রেনে দাঁড়িয়ে। যারা বাসে এসেছেন তাদের নামিয়ে দেওয়া হয়েছে দিল্লি থেকে অনেকটা দূরে। দিল্লি পুলিশ নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। একেবারে মেহনতী অংশের এমন বহু মানুষ এসেছেন যাদের নাম কাটা গিয়েছে এস আই আর-এ। এরা অনেকে রাতে প্লাটফর্মে থেকেছেন, রাস্তায় থেকেছেন। রামলীলা ময়দানে আগের রাতেও থাকতে দেওয়া হয়নি। তবু এসেছেন। কেবল এসআইআর-এর বিরোধিতা নয় এরা স্লোগান দিচ্ছেন বিজেপি সরকারের বিরুদ্ধেও। "
সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনের প্রধানের পদ ছাড়তেই হবে। রবিবার সকালে হরকিষেণ সিং সুরজিৎ ভবন থেকে মিছিল বেরিয়েছে।
রবিন সিপিআই(এম) নেতা হান্নান মোল্লা সকালে চলে এসেছেন মাঠে। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের মাথায় বসানো হয়েছে আরএসএসের এজেন্টকে। সব নিয়ম ভাঙ্গা হয়েছে। তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আর আজ এসআইআর-এর বিরোধিতা কেবল নয় গণতন্ত্র রক্ষার দাবিতে সব বিরোধী দল রাস্তায় রাস্তায় ছাত্র-যুব, শ্রমিক কৃষক, বুদ্ধিজীবী সবাই আজকের রামলীলা সেই ছবি দেখাচ্ছে।
Comments :0